,

তানজিন তিশার সাত রূপ!

news-image

নিজস্ব প্রতিবেদক : নারী দিবস সামনে রেখে আলোচিত নির্মাতা সঞ্জয় সমদ্দার একটি ওভিসি তৈরি করেছেন। এই ওভিসি ঘিরে তৈরি হয়েছে হইচই কাণ্ড! কারণ বিজ্ঞাপনে মডেল হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা, যেখানে ভিন্ন ভিন্ন সাতটি চরিত্রে তাকে হাজির করেছেন সঞ্জয়। তিশার কয়েকটি লুক ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যমে। যা নিয়েই মূলত হইচইয়ের সূত্রপাত!

সঞ্জয় বলেন, এটি একটি ওভিসি। টিন্যাচার (চা) এর সৌজন্যে নারীর সৌন্দর্যের নানান দিক নিয়ে এটি নির্মিত হয়েছে। কনসেপ্ট, স্ক্রিপ্ট ও ডিরেকশন আমারই। তানজিন তিশা ভালো কাজের জন্য প্রচণ্ড নিবেদিত একজন অভিনেত্রী। আমি যখন তাকে আমার ভাবনাটা বলি তখনই সে চ্যালেঞ্জটা নিতে চায়। সাতটা ভিন্ন লুক ও চরিত্রে তাকে দেখা যাবে।

নির্মাতা আরও বলেন, আমি মনে করি সব মানুষই সুন্দর। সৌন্দর্য একটা দৃষ্টিভঙ্গির বিষয়। নারীর সৌন্দর্য মূলত তার সত্তায়। আমি সৌন্দর্য নিয়ে আমার ফিলোসফিকে এই ওভিসিতে অনুবাদ করেছি। গত ৪ ও ৫ মার্চ শুটিং হয়েছে এই ওভিসির। যা আগামি ৮ মার্চ দর্শকের সামনে আসছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের