রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিক-প্রেমিকার ট্রেনের নিচে ঝাঁপ, প্রেমিক নিহত 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুরে  সিলেটগামী রেলপথের জয়ন্তিকা এক্সপ্রেসের চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন প্রেমিক-প্রেমিকা। এতে প্রেমিক মোহাম্মদ শান্ত (২০) ঘটনাস্হলেই নিহত হন। শনিবার বিকালে এ ঘটনায় গুরুতর আহত প্রেমিকা মাহমুদাকে (১৭)কে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা যায়।
তাদের মর্ধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আখাউড়া রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাজহারুল করিম বলেন, তাদের মর্ধ্যে প্রেমের সম্পক ছিল। চলন্ত ট্রেনের নীচে পড়ে প্রেমিক শান্ত মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।