,

উদীচী ট্র্যাজেডি : ২২ বছরেও শনাক্ত হয়নি ঘাতক

news-image

অনলাইন ডেস্ক : আজ ৬ মার্চ, উদীচী ট্র্যাজেডির ২২ বছরপূর্তি। এতো বছরেও হামলাকারীদের শনাক্ত এবং তাদের শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। সংগঠনটির নেতারা বলছেন, সরকারের সদিচ্ছার অভাবে জড়িতদের শনাক্ত ও বিচার করা সম্ভব হচ্ছে না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আদালতের একটি আদেশের অপেক্ষায় থমকে আছে মামলাটি। মামলাটি চালু করতে সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলায় নিহত হন ১০ সাংস্কৃতিককর্মী। অঙ্গহানি ঘটে কয়েক জনের। আর বোমার স্প্লিন্টারের আঘাতে আহত হন দুই শতাধিক মানুষ।

দুর্বল তদন্তের কারণে বিভীষিকাময় ওই ঘটনায় করা মামলায় ২০০৬ সালের ৩০ মে খালাস পেয়ে যায় সব আসামি। এ রায়ের বিরুদ্ধে ২০১০ সালে উদীচী ও ২০১১ সালে সরকার হাইকোর্টে আপিল করলে তা গৃহীত হয়। এরপর উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ২০১১ সালের ২৪ জুলাই থেকে জামিনে রয়েছেন খালাস পাওয়া ২৩ আসামির মধ্যে ১৭ জন। অন্যরা ইতোমধ্যে মারা গেছেন।

মামলাটি পুনরায় চালুর জন্য উচ্চ আদালতের একটি আদেশের প্রয়োজন। এ জন্য ৯ বছর ধরে অপেক্ষা করছেন ওই ঘটনায় আহত ও নিহতদের পরিবারসহ ন্যায়বিচার প্রত্যাশীরা।

যশোর উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান মজনু বলেন, ‘২০০০ সাল থেকেই আমরা এই একই কথা বলে আসছি। মামলাটি বর্তমানে স্থবির হয়ে আছে। যথাযথ তদন্ত হয়নি। আর তদন্ত না হওয়ার কারণে বিচারে গিয়ে এই মামলায় আমরা কোনো ফলাফল পাইনি।’

তিনি বলেন, সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে এই মামলাটি পুনঃতদন্ত করে আসল ঘটনা বের করা এবং ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইন আমলে এনে শাস্তির ব্যবস্থা করা। আর এটিই উদীচীর পক্ষ থেকে আমাদের চাওয়া।

এ মামলার সরকারপক্ষের আইনজীবী (পিপি) ইদ্রিস আলী বলেন, রাষ্ট্রপক্ষ আসামি খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দেয়। সেই আপিল এখনও পেন্ডিং রয়েছে। আমাদের বর্তমান যে অ্যাটর্নি জেনারেল, তার সঙ্গে আমি যোগাযোগ করেছি। তিনি আমাকে কথা দিয়েছেন, আপিল দ্রুত নিষ্পত্তি করবেন।

ওই হামলার বিচারের দাবিতে শনিবার বিকালে প্রতিবাদী গান, আলোচনাসভা, শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন ও মশাল প্রজ্বালন কর্মসূচি পালন করছে যশোর উদীচী।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের