,

জান্তার বিরুদ্ধে ব্যবস্থা চান জাতিসংঘের বিশেষ দূত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা বাহিনীর গুলিতে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শানার।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্ত পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে মিয়ানমারে সামরিক বাহিনীর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান বিশেষ দূত ক্রিস্টিন শানার। খবর রয়টার্সের।

তিনি নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের নভেম্বরের নির্বাচনের ফলের প্রতি সমর্থন জানাতে এবং দেশটির জনগণের পাশে দাঁড়াতেও বলেছেন। এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, আর কতবার মিয়ানমারের সেনাবাহিনী পার পেয়ে যাবে?

রয়টার্স জানিয়েছে, শানারের বক্তব্য বিষয়ে মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্রের মন্তব্য চেয়ে ফোন করা হলেও তিনি তা ধরেননি।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সেনাবাহিনী বলছে, তারা বিক্ষোভকারীদের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শন করলেও তাদেরকে মিয়ানমারের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে দেবে না।

মিয়ানমারে গত নভেম্বরের নির্বাচনে অং সান সু চির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল জয় পায়। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে সেনাবাহিনী।

তারা পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে ১ ফেব্রুয়ারি ভোরে সামরিক অভ্যুত্থান করে।
এদিন সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সেনাবাহিনী সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এরপর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।

সেনাবাহিনী সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। জান্তা শাসকদের বিরুদ্ধে বিক্ষোভ দিন দিন জোরালো হচ্ছে। সঙ্গে দমন-পীড়নও জোরদার করছে নিরাপত্তা বাহিনী।

শনিবারও দেশটির বিভিন্ন শহরে অভ্যুত্থানের প্রতিবাদ ও বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর দাওয়েইতে বিক্ষোভকারীরা ‘গণতন্ত্রই আমাদের উদ্দেশ্য’ এবং ‘বিপ্লব অবশ্যই জয়ী হবে’ ইত্যাদি স্লোগান দেন।

ইয়াঙ্গুন, মান্দালয়, নেপিদোসহ অন্য শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের