,

আমেরিকায় দাপট বাড়ছে ভারতীয় মার্কিনিদের : বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহু ভারতীয় বংশোদ্ভূতকে বসিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই প্রসঙ্গে বলতে গিয়েই তিনি বলেন, “দেশে (আমেরিকায়) দাপট বাড়ছে ভারতীয়–মার্কিনিদের।”

৫০ দিনও হয়নি মসনদে বসেছেন বাইডেন। এরই মধ্যে এখনও কমপক্ষে ৫৫ জন ভারতীয় বংশোদ্ভূতকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের দায়িত্ব দিয়েছেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে তার ব্যক্তিগত বক্তৃতা লেখক, প্রশাসনের সব ক্ষেত্রেই ভারতীয় বংশোদ্ভূতদের জায়গা দিয়েছেন প্রেসিডেন্ট।

সম্প্রতি মঙ্গল গ্রহের মাটি ছুঁয়েছে মার্কিন মহাকাশ যান ‘পারসিভারেন্স’। তা নিয়েই নাসার একটি অনুষ্ঠানে গিয়ে বাইডেনের মুখে উঠে আসে স্বাতী মোহন, কমলা হ্যারিসের প্রসঙ্গ। তার কথায়, “আপনারা অনবদ্য।”
নাসার মঙ্গল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বাতী।

উল্লেখযোগ্যভাবে এবার নারীদের বেশি গুরুত্ব দিয়েছে বাইডেন প্রশাসন। নাগরিক অধিকার এবং সুরক্ষা দফতরের সচিব থেকে শুরু করে জিল বাইডেনের পলিসি ডিরেক্টর, হোয়াইট হাউজের ডিজিটাল স্ট্র্যাটেজি, মার্কিন ইকোনমিক কাউন্সিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে জায়গা পেয়েছেন নারীরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা