শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে খুব নিচু দিয়ে উড়ছে মার্কিন হেলিকপ্টার! ব্যবস্থা নেয়ার আহ্বান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানী টোকিওর আকাশে খুব নিচু দিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টারের উড়াউড়ি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সুশীল সমাজ। টোকিওর আকাশসীমায় কেন অতি নিচু দিয়ে এসব হেলিকপ্টার নিয়মকানুন ভেঙে উড়াউড়ি করে তা তদন্ত করার জন্যও তারা জাপানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।

এজন্য সুশীল সমাজ লিখিতভাবে আবেদন ও প্রতিবাদ লিপি দিয়েছে। তারা হেলিকপ্টারের এ ধরনের বিপজ্জনক উড়াউড়ি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।

প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, মার্কিন হেলিকপ্টারের নিচু দিয়ে উড়ার কারণে শব্দদূষণ হচ্ছে এবং দুর্ঘটনা ঘটলে সাধারণ নাগরিকদের মৃত্যুর আশংকা তৈরি হয়েছে। এছাড়া সম্পদের ক্ষয়ক্ষতিও হতে পারে। এ প্রেক্ষাপটে আমরা পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানাচ্ছি যাতে স্পষ্ট হয় যে, আসলে কী ঘটছে এবং কেন নিয়ম ভেঙে এভাবে নিচু দিয়ে হেলিকপ্টার উড়ানো হচ্ছে। পাশাপাশি আমরা জোরালোভাবে সরকারের কাছে দাবি জানচ্ছি যে, মার্কিন সরকার যাতে হেলিকপ্টারের উড়াউড়ি বন্ধ করে সেজন্য জাপান সরকার পদক্ষেপ নেবে।

এর আগে জাপানের গণমাধ্যম বেশ কয়েকবার রিপোর্ট করেছে, টোকিওর মধ্যাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকার আকাশের এতটা নিচু দিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টার প্রায়ই উড়াউড়ি করে যা জাপানের বেসামরিক বিমান চলাচল আইনের বহির্ভূত। মার্কিন হেলিকপ্টারের নিয়ম ভেঙে উড়াউড়ি করার ভিডিও বেশ কয়েকবার জাপানি গণমাধ্যম সম্প্রচার করেছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা