স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ বড় সুখবর : ড. মোমেন

news-image

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ আমাদের জন্য বড় সুখবর। শনিবার (৬ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের প্রীতি ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের অনেক সুখবর আসছে। এ বছর স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ আমাদের জন্য বড় সুখবর।

তিনি বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রেই অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। এমনকি ক্রিকেট খেলা যাদের হাত ধরে এসেছে তাদেরও এখন ধরাশায়ী করে টিম বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে চলছে তার গতি কেউ আটকাতে পারবে না।

ম্যাচ শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, স্পোর্টস ডিপ্লোম্যাসির অংশ হিসেবে এ রকম বিভিন্ন খেলার প্রীতি ম্যাচ আয়োজন করা হচ্ছে।

প্রীতি ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার জিসান। জবাবে ১৩ ওভারে ১০৮ রানে অলআউট হয় ডিক্যাব পরিবার।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ