,

গুলিতে নিহত তরুণীর লাশ কবর থেকে তুলে নিয়ে গেল মিয়ানমার জান্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে চলমান অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে গত বুধবার চীনা বংশোদ্ভূত কায়ল সিন (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়। ওই তরুণীর লাশ সমাহিত করার একদিন পর গতকাল শুক্রবার বিকেলে কবর থেকে তার মরদেহ তুলে নিয়ে যায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাওয়াদি জানায়, ওই তরুণীকে আয়ে ইয়াইক নেইন নামক কবরস্থানে সমাহিত করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে সৈন্যরা ট্রাক নিয়ে কবরস্থানে উপস্থিত হন। এরপর প্রবেশপথ বন্ধ করে দেন। তারা সেখানকার কর্মীদের বন্দুকের মুখে আটকে রেখে তারুণীর লাশ তুলে নিয়ে যান।

এর আগে গতকাল সকালে দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদপত্রগুলো জানিয়েছিল, নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই নারীর মারা যাওয়ার সম্ভাবনা নেই। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সত্যি যদি তার মাথায় আসল গুলি লাগত তবে তার চেহারা ক্ষত-বিক্ষত হয়ে যেত।

এ সংবাদ প্রকাশের পরই দেশটির সেনাবাহিনী ওই নারীর লাশ নিয়ে যায়। আইন প্রয়োগকারী সংস্থা ওই নারীর মৃত্যুর মূল কারণ অনুসন্ধান করবেন বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত বুধবার মান্দালয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে ওই তরুণীর মাথায় গুলি লাগে। তখন পূর্বঘোষণা ছাড়াই সত্যিকারের গোলাবারুদ ব্যবহার করেছিল পুলিশ।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি