শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষোভের শততম দিনে সড়ক অবরোধ ভারতীয় কৃষকদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নয়া কৃষি আইন বাতিলের দাবিতে চলমান বিক্ষোভের শততম দিন উদযাপনে রাজধানী নয়াদিল্লির বাইরে ছয় লেনের এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন ভারতের কৃষকরা।

শনিবার তরুণ ও বয়স্ক কৃষকরা গাড়ি, ট্রাক ও ট্রাক্টর নিয়ে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধে অংশ নেয়। খবর: আলজাজিরা।

কৃষকরা গত বছরের সেপ্টেম্বরে পাস হওয়া তিনটি কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে আসছেন।

বিক্ষোভকারীদের আশঙ্কা, এসব আইনের ফলে কৃষিখাত বড় বড় বেসরকারি কোম্পানির জন্য উন্মুক্ত হয়ে পড়বে এবং এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের বিশাল এবং পুরোনো কৃষিখাতের অতি দরকারি সংস্কার আনতেই এই আইন করা হয়েছে। আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিহিত করেন তিনি।

পাঞ্জাব থেকে আসা ৬৮ বছর বয়সী কৃষক অমরজিৎ সিং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মোদি সরকার এই আন্দোলনকে ভাবমূর্তির ইস্যু হিসেবে নিয়েছে এবং তারা কৃষকদের কষ্ট বুঝতে পারছে না।’

তিনি বলেন, ‘আন্দোলন করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।’

কৃষি আইন নিয়ে সরকারের সঙ্গে কৃষকদের কয়েক দফা বৈঠক হলেও তা ব্যর্থ হয়। আন্দোলনের মুখে সরকার এই আইন কিছু সময়ের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিলেও আইন বাতিলে অনড় অবস্থানে থাকেন কৃষকরা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা