,

‘ইমরান খানের সঙ্গে আইএসআইপ্রধানের সাক্ষাৎ করা উচিত হয়নি’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মুসলিম লিগ-নওয়াজের ভাইস-প্রেসিডেন্ট মারিয়ম নওয়াজ বলেছেন, সিনেট নির্বাচনে পিটিআইয়ের বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সামরিক নেতৃবৃন্দের দেখা দেওয়া উচিত হয়নি।

ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, সামরিক বাহিনীকে রাজনীতিতে টেনে আনছেন ইমরান খান। যদিও রাজনীতিবিদদের এ কাজটি না করতে বারবার অনুরোধ করেছে তারা।-খবর ডন অনলাইনের

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া। এ সময় ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল ফাইয়াজ হামিদও উপস্থিত ছিলেন।

এ নিয়ে ইমরান খানের কার্যালয় থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিনেট নির্বাচনের পর রাজনৈতিক উত্তাল পরিস্থিতিতে এই বৈঠককে ভালোভাবে নেয়নি বিরোধীরা। এর সঙ্গে রাজনৈতিক যোগাসাজশ দেখতে পাচ্ছেন তারা।

এদিকে এবারের সিনেট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে হেরে যান ক্ষমতাসীন দলের প্রার্থী অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখ। ইমরান খানের জন্য যা বড় দুঃসংবাদ হয়ে এসেছে।

এ ঘটনার পর তিনি পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হতে বাধ্য হচ্ছেন।

সামরিক নেতৃবৃন্দের উদ্দেশে মারিয়ম বলেন, সিনেট নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর দিন ইমরান খানের সঙ্গে আপনাদের বসা উচিত না। যে কোনো মূল্যে তা পরিহার করা উচিত।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের