,

বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

news-image

বগুড়া সংবাদদাতা : বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন লাইলী বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে পৌর শহরের মালশন এলাকায় ঘটনাটি ঘটে। নিহত লাইলী বেগম সান্তাহার সান্দিড়া গ্রামের মৃত হাফেজ মণ্ডলের স্ত্রী।

জানা যায়, ওই ভারসাম্যহীন নারী সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ মালশন রেললাইনের উপর দিয়ে পার হতে গিয়ে কোনো একটা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা দেখতে পেয়ে সান্তাহার রেলওয়ে থানায় খবর দেয়৷। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ পরিবারে লোকজনের কাছে লাশটি হস্তান্তর করেন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের