,

বিয়ে-ডিভোর্সের নিবন্ধন : নাসিরের স্ত্রীর আগের স্বামীসহ ৪ জনের রিট

news-image

অনলাইন ডেস্ক : কেন্দ্রীয়ভাবে ওয়েবসাইট তৈরি করে বিয়ে ও ডিভোর্সের রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

একটি বেসরকারি সংস্থার সেক্রেটারি এবং তিন ব্যক্তির পক্ষে বৃহস্পতিবার (০৪ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন আইনজীবী ইশরাত হাসান।

রিট আবেদনকারীরা হলেন, এইড ফর ম্যান ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির সেক্রেটারি সাইফুল ইসলাম নাদিম, মাগুরার শালিখা উপজেলার বদরুদ্দিন মন্ডলের ছেলে মো. সোহাগ হোসেন, উত্তরা মডেল টাউনের ৫ নম্বর সেক্টরের মো. নজরুল বিশ্বাসের ছেলে মো. রাকিব হাসান এবং নোয়াখালী সদরের আমির হোসেনের ছেলে মো. কামরুল হাসান।

এর মধ্যে রাকিব হাসান সদ্য বিয়ে করা ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তামির আগের স্বামী।

রিট আবেদনে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, ধর্ম সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

পরে ইশরাত হাসান জানান, বিবাহ ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটালি না হওয়ায় ভুক্তভোগীরা অসংখ্য মামলায় জড়াচ্ছেন। তাই ছবিসহ ওয়েবসাইটে বিবাহ ও ডিভোর্সের রেজিস্ট্রেশন করা থাকলে যেকোনো পক্ষ বিয়ের আগে তা দেখে নিতে পারেন। আর কমবে মামলার সংখ্যাও। ছেলে মেয়েরা সম্মানহানি থেকে বাঁচবেন।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের