মেট্রোরেলের ‘ট্রেন’ পাঠানো শুরু, প্রথমটি ঢাকায় আসবে এপ্রিলে

news-image

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিটের জন্য তৈরি মেট্রোরেলের রেলকার পাঠানো শুরু করেছে কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ। আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে। নিক্কি এশিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বলা হচ্ছে, এই রেলকারই ঢাকার মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) সিস্টেমের রেলের সঙ্গে যুক্ত হবে।

নিক্কি এশিয়ার প্রতিবেদনে বলা হয়, কাওয়াসাকি হেভি ২৪ সেট ট্রেনের প্রথম ট্রেনটি পাঠিয়েছে। জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশে এই ট্রেনটি পাঠানো হয়েছে। এটি বাংলাদেশের রাজধানীর এমআরটি সিস্টেমের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের তদারকিকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের হাতে হস্তান্তর করা হবে।

জাপানের ব্যবসায়ীক প্রতিষ্ঠান মিৎসুবিশির সহযোগিতায় কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। ডিপোর সরঞ্জামসহ ৩৪টি ট্রেনের জন্য ১৪৪টি রেলকারের অর্ডার পায় প্রতিষ্ঠানটি। ৪০ বিলিয়ন ইয়েনের (৩৭৩ মিলিয়ন ডলার) অর্ডারটি পায় প্রতিষ্ঠানটি।

নিক্কি এশিয়ার প্রতিবেদনে বলা হয়, প্রথম ট্রেনটি এপ্রিল মাসে ঢাকার ডিপোতে পৌঁছাবে। রক্ষণাবেক্ষণ এবং পরীক্ষার পর ২০২২ সালের মার্চ মাসে চলাচল শুরু করবে। বাকিগুলো আগামী বছরের ডিসেম্বরের মধ্যে পাঠাবে কাওয়াসাকি।

সূত্র: নিক্কি এশিয়া।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী