চালকের আসনে হেলপার! গাড়ির ভেতরে ৯ মাসের অন্তঃসত্ত্বাসহ ১০ যাত্রী

news-image

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি-ঈশ্বরগঞ্জ আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ১০ যাত্রী। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

চালকের আসনে হেলপার! ভেতরে ৯ মাসের অন্তঃসত্ত্বাসহ ১০ যাত্রী

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আঠারবাড়ি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হয় নাবিহা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস। পথে সরকারবাড়ি এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এ সময় বাসটিতে ছিলেন এক নারীসহ ১০ জন যাত্রী। ওই নারী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।

খবর পেয়ে স্থানীয় আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তিনি জানান, বাসের আসল চালক ছিলেন ঈশ্বরগঞ্জে। হেলপার রাসেলকে বলেছিলেন ঈশ্বরগঞ্জ পর্যন্ত চালিয়ে যেতে। পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হেলপার চালক পালিয়ে গেছে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী