বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের বিভিন্ন স্থানে জুয়া চালাতেন যুবলীগ নেতা

news-image

অনলাইন ডেস্ক : জুয়ার আসর থেকে গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ (৪৫) পাঁচ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধায় সদর উপজেলার বানিয়ারচালা কাঠাল বাগান এলাকার নাজমুল হকের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন- গাজীপুর মহানগর গাছা থানার খাইলকৈর এলাকার মৃত আমান উল্লাহর ছেলে লিটন (৪৩), বানিয়ারচালা গ্রামের আ. কাদিরের ছেলে ওসমান গনি (৩০), একই এলাকার মৃত. জাহাঙ্গীরের ছেলে নাজমুল আলম (৩৮), গাজীপুরের কালীগঞ্জ থানার ডুবোরিয়া গ্রামের আ. রশিদের ছেলে শওকত আলম (৫৫)।

জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ জানান, বানিয়ারচালা নাজমুলের বাড়িতে ওয়ান-টেন জুয়ার আসর চালানোর খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয় এবং তাদের আটক করা হয়। এ সময় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়।

ওসি আরও জানান, ওয়ান-টেন নামের জুয়ার আসরের মূল হোতা গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। তিনি গোপনে রাজনীতির পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর চালাতেন। গ্রেপ্তার অন্যরা তার সহযোগী। এ ব্যাপারে জয়দেবপুর থানায় বুধবার রাতে জুয়ারিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গাজীপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. আমির হোসেন আমু বলেন, বেলায়েত হোসেন আমার কমিটিরই সাধারণ সম্পাদক। তাকে পুলিশ গ্রেপ্তার করার খবর শুনেছি। তবে তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তার বিস্তারিত নলেজে নেই।

সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা