বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ ৩ কোটি টাকার ভয়ঙ্কর ‘ক্রিস্টাল মেথ’ জব্দ

news-image

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই কেজি ভয়ঙ্কর ক্রিস্টাল মিথাইল অ্যামফিটামিন মাদক আইসসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফের বিশেষ জোনের সদস্যরা বুধবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে ওই ভয়ঙ্কর মাদকসহ আটক করা হয়।

আটক ওই ব্যক্তির নাম মো. আব্দুল্লাহ। সে ওই এলাকার গোলাম নবীর ছেলে। এ সময় আব্দুর রহমান নামে তার এক সহোদর পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফের বিশেষ জোনের ইন্সপেক্টর জিল্লুর রহমান বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ে জানান, বেশ কিছু দিন ধরে মিয়ানমার থেকে শক্তিশালী মাদক আইস বা ‘ক্রিস্টাল মেথ’-এর চালান বাংলাদেশে পাচার হয়ে আসছে—এমন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য স্থানে গোপনে নজর রাখা হচ্ছিল।

বুধবার দুপুরে জাদিমুড়া এলাকায় দুই সহোদরের বাড়িতে আইসের চালান মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুই কেজি আইস উদ্ধার করা হয় আটক করা হয় মো. আব্দুল্লাহকে। এ সময় তার সহোদর আব্দুর রহমান পালিয়ে যায়।

পরে মাদকের চালান ল্যাবরেটরিতে পাঠিয়ে নিশ্চিত হন উদ্ধার মাদক শক্তিশালী আইস, যা ভয়ংঙ্কর মাদক ইয়াবার চেয়ে বহুগুণ শক্তিশালী বলে জানান তিনি।

এটি ইতোমধ্যে দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকার মতো বলে জানান তিনি।

তিনি জানান, এর আগে ঢাকায় ৬০০ গ্রাম আইস উদ্ধার করা হয়েছিল। আটক করা হয়েছিল বেশ কয়েকজনকে।

এ ঘটনায় আটক যুবককে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা