বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে গৃহবধূর মরদেহ ফেলে রেখে পালালেন স্বজনরা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া হেনা বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ ফেলে রেখে পালিয়ে গেছেন স্বজনরা। বুধবার রাতে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূএে জানা যায়, রেজিস্টার খাতায়  গৃহবধূর নাম হেনা বেগম লেখা রয়েছে। জেলার নাসিরনগর উপজেলার পুকিরদিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী। সন্ধ্যায় এক নারী ও দুজন পুরুষ হেনা আক্তার নামের এক গৃহবধূকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এসময় তারা নিজেদের ওই গৃহবধূর স্বজন পরিচয় দিয়ে জানান, তিনি পোকা মারার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে দেখে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সংবাদের পর তার সঙ্গে আসা ওই নারী ও দুই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।ময়না তদন্ত সম্পূর্ণ করে মরদেহ সংশৃষ্ট থানাকে বুঝিয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা