শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বিজেপিতে যোগ দিলেন সায়ন্তিকা

news-image

বিনোদন ডেস্ক : এবার তৃণমূলে যোগ দিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক দিন ধরেই তৃণমূল ও বিজেপিতে টলিউডের তারকাদের যোগদান চলছে। সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার আগেও দুই দলেই যোগ দিয়েছেন একাধিক তারকা।

বুধবার তৃণমূল ভবনে গিয়ে জোড়াফুল পতাকা হাতে তুলে নেন সায়ন্তিকা। তাকে দলে স্বাগত জানান সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু। খবর আনন্দবাজারের।

সেখানে অভিনেত্রী সায়ন্তিকা বলেন, ‘খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, শিখে নেব। আমাদের দিদিকে ধন্যবাদ। মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ দেয়ার জন্য। যে দায়িত্ব দেয়া হবে, আমি যেন ভালোভাবে পালন করতে পারি। তার আস্থার মর্যাদা যেন রাখতে পারি।’

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সায়ন্তিকা বলেন, ‘এখন বাংলার মানুষের নিজের ইচ্ছা প্রকাশ করার সঠিক সময় এসেছে। সবার কাছে আমার আবেদন, এগিয়ে এসে দিদির পাশে দাঁড়ান। বাংলা কিন্তু নিজের মেয়েকেই চায়।’

তৃণমূলের সংসদ সদস্য হয়েছেন শতাব্দী রায়, দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানের মতো তারকারা। তৃণমূলের বিধায়ক ছিলেন প্রয়াত তাপস পালও।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা