প্রেমিককে নিয়ে নিজের ছেলেকে গাড়িচাপায় হত্যা করে নদীতে ফেলল মা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :প্রেমিককে সঙ্গে নিয়ে থানায় হাজির মার্কিন নারী ব্রিটনি গনজে। তার অভিযোগ নিজের ছয় বছরের ছেলে জেমস হাচিনসন নিখোঁজ। তবে পুলিশ তদন্তে নেমে উদঘাটন করে ঘটনার মূল রহস্য। সম্পূর্ণ অপ্রত্যাশিত মোড় নেয় ঘটনা। পুলিশ জানায়, ব্রিট্যানি এবং তার ৪২ বছরের প্রেমিক হ্যামিলটন মিথ্যে বলছেন। তারাই হত্যা করেছেন নিষ্পাপ শিশুটিকে।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিও প্রদেশের মিডলটাউন শহরে। অভিযোগ পেয়ে পুলিশ প্রথমে লাল চুলের, চশমা-চোখের জেমস হাচিসনকে উদ্ধার করতে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বেরিয়ে আসে মূল ঘটনা। পুলিশের রিপোর্ট বলছে, শিশুসন্তানকে পরিত্যাগ করার পরিকল্পনা নিয়েছিলেন মা ব্রিট্যানি। তাই পার্কে হাচিসনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেন তিনি। এরপর বয়ফ্রেন্ডের সাহায্য নিয়ে তার ক্ষতবিক্ষত নদীতে ছুড়ে ফেলেন ব্রিট্যানি।

মার্কিন পুলিশ ওই খুনি মায়ের বিরুদ্ধে হত্যা, প্রমাণ লোপাট এবং তার প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন। এদিকে, নারকীয় এই ঘটনায় মিডলটাউন শহরের ৪৮,০০০ মানুষ শিউড়ে উঠেছেন। কয়েকদিন ধরে তাদের মুখে শুধু এই ঘটনার চর্চা। সূত্র : আজকাল ও নিউজ ১৮।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী