,

ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে : অষ্ট্রেলিয়ার হাইকমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘হাইকমিশনার বলেছেন, টিকাদানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে। এ সময় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হওয়ায় বাংলাদেশের প্রশংসাও করেন অস্ট্রেলীয় রাষ্ট্রদূত। ’
অর্থনৈতিক অগ্রগতি এবং সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে অষ্ট্রেলিয় দূত বলেন, তারা অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহী।

আমাদের মুক্তিযুদ্ধে অষ্ট্রেলিয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের সময় যে সকল দেশ বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে অষ্ট্রেলিয়া অন্যতম।
অষ্ট্র্রেলিয় দূত তাদের জাহাজ যোগে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠেয় সমুদ্র যাত্রায় অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করেন।

ব্রুয়ার প্রধানমন্ত্রীকে আরও অবহিত করেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল টি-২০ সিরিজ খেলতে এ বছর বাংলাদেশ সফর করবে, তিনি বাংলাদেশের ক্রিকেটেরও প্রশংসা করেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ তার ক্রিকেটের উন্নয়নে অষ্ট্রেলিয়া থেকে সাহায্য পেয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের