শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একমত জাতিসংঘ-ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের চলমান সংকট নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আলোচনা করেছেন। আলোচনায় দু’জনই ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একমত পোষণ করেন এবং এ জন্য শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে এই আলোচনা করেন। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট যে অবরোধ দিয়ে রেখেছে তারও অবসান ঘটানোর কথা বলেছেন তারা।

দেশটিতে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে জাতিসংঘ সাম্প্রতিক যে পদক্ষেপ নিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে দেশটির সমস্ত রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ জরুরি বলেও মতামত ব্যক্ত করা হয়েছে। টেলিফোন আলাপে জাতিসংঘ মহাসচিব ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
জবাবে জাওয়াদ জারিফ জাতিসংঘের যেকোনো প্রচেষ্টা বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে সমর্থন থাকবে বলে জানিয়েছেন। তিনি বিশেষ জোর দিয়ে বলেছেন, ইয়েমেনের যুদ্ধ বন্ধ করতে হবে এবং দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঠেকাতে এখনই জরুরিভিত্তিতে মানবিক সহযোগিতা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

তিনি আশা করছেন, ইয়েমেনের সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে যে আলোচনা হবে তার মধ্যদিয়ে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। একইসঙ্গে জাওয়াদ জারিফ একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের কথাও বলেন।

 

এ জাতীয় আরও খবর

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প