,

যুক্তরাষ্ট্রে করোনার তাণ্ডব: মে মাসের মধ্যে সবাইকে টিকা প্রদানের ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র যুক্তরাষ্ট্র। তবে করোনার টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত ব্যক্তির সংখ্যা হ্রাস পেয়েছে।

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, আগামী মে মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক সকল মানুষের জন্য যথেষ্ট পরিমাণ করোনা টিকা থাকবে। স্থানীয় সময় মঙ্গলবার ২ মার্চ) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে সিবিএস নিউজ।

সংবাদ সম্মেলনে বাইডেন জানায়, যুক্তরাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য মে মাসের শেষ নাগাদ যথেষ্ট পরিমাণ করোনা ভ্যাকসিন হাতে থাকবে। একইসঙ্গে জনসন এন্ড জনসনের টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার পর তা প্রয়োজনীয় পরিমাণে উৎপাদনে ‘যুদ্ধকালীন উৎপাদন আইন’ ব্যবহারের প্রস্তাবও দিয়েছেন তিনি।

ইতোমধ্যে ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তি অনুযায়ী ৩০ কোটি ডোজ করোনা টিকা হাতে পাবে তারা। আগামী জুলাই মাসের শেষ নাগাদ সকল প্রাপ্তবয়স্ক মার্কিনিকে ভ্যাকসিনের আওতায় আনতে এই পরিমাণ টিকা যথেষ্ট। কিন্তু তৃতীয় আরেকটি ভ্যাকসিনের অনুমোদন এবং তাদের টিকা উৎপাদনের সক্ষমতা এই সময়সীমা আরও এগিয়ে এনেছে।

এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ আরোপও সংক্রমণ ও মৃত্যু কমে আসার আরেকটি কারণ বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের