শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের স্থানীয় নারীদের জন্য ‘সেইফ স্পেস’ চালু করল আইওএম

news-image

অনলাইন ডেস্ক : লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকি হ্রাস এবং নির্মূল করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম- জাতিসংঘের অভিবাসন সংস্থা) আজ মঙ্গলবার প্রথমবারের মতো কক্সবাজারের স্থানীয় নারীদের জন্য সেইফ স্পেস চালু করল। আইওএম-এর স্থানীয় সহযোগী সংস্থা পালস বাংলাদেশের সহযোগীতায় এবং ইউএস ফরেন ডিজেস্টার অ্যাসিস্ট্যান্স কার্যালয় ও জাপান সরকারের অর্থায়নে চালু হয়েছে মহিলা ও মেয়েদের জন্য এই সেইফ স্পেস।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইওএম এবং পালস বাংলাদেশ তাদের সেইফ স্পেসগুলোতে স্বতন্ত্র কেস ম্যানেজমেন্টসহ বিস্তৃত পরিষেবা দেবে। পাশাপাশি নারীদের কাউন্সেলিং এবং মনো-সামাজিক সহায়তা, বিনোদনমূলক কার্যকলাপ, সুরক্ষা পরিকল্পনা সম্পর্কিত তথ্য, স্বাস্থ্য, শিশু যত্নের নির্দেশিকা, আইনি অধিকার, নন-ফুড আইটেমগুলোতেও সেবা পাওয়া যাবে এই সেইফ স্পেসগুলোতে।

আইওএম বাংলাদেশ মিশনের উপ-প্রধান ম্যানুয়েল পেরেইরা বলেন, এটি এমন একটি স্থান যেখানে মহিলা এবং মেয়েরা শারীরিক এবং মানসিকভাবে নিরাপদ বোধ করতে পারে এবং ভয় ছাড়াই নিজেকে প্রকাশ করার স্বাধীনতা পেতে পারে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা