শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতার মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু সন্ত্রাসী হামলায় মারা গেছেন।

মঙ্গলবার (২ মার্চ) সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মিরু উপজেলার আজিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি সিংগাইর সরকারি কলেজের ভিপিও ছিলেন।

জানা যায়, সোমবার রাত দেড়টার দিকে জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন মিরু। পথে সিংগাইর পুরান বাসস্ট্যান্ড এলাকায় দুটি অটোরিকশা থেকে নেমে ৮/১০ জন যুবক মিরুর ওপর হামলা করে। পরিবহন শ্রমিক লীগ নেতা আজিমপুর এলাকার আঙ্গুর ও তার ভাই দুলালের নেতৃত্বে তারা হামলা চালায়। এসময় তারা মিরুকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে, আশাকরি অল্প সময়ের মধ্যেই প্রকৃত কারণসহ হামলাকারীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা