,

চট্টগ্রাম মেডিকেলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, কক্ষ ভাঙচুর

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রাবাসের ছয়টি কক্ষ ভাঙচুর ও কয়েকজন আহত হওয়ার অভিযোগ ওঠে। আজ মঙ্গলবার দুপুর তিনটার দিকে চকবাজার চট্টেশ্বরী সড়কে চমেকের প্রধান ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, চমেক ছাত্রাবাসের দ্বিতীয় ও তৃতীয় তলায় ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর কক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অপর পক্ষকে বই খাতা ছিঁড়ে ফেলা ও চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
তবে সংঘর্ষের পরপরই বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে ছাত্রাবাসে ওঠাকে কেন্দ্র করে গত বছরের ১২ জুলাই ও ১৩ আগস্ট ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় আদালতে মামলাও হয়।

চকবাজার থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্যাম্পাস এখন শান্ত আছে এবং পুলিশ অবস্থান করছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক