,

সম্মতিতে যৌন সম্পর্ক ধর্ষণ নয় : ভারতীয় সুপ্রিম কোর্ট

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্কে থাকলে, সম্মতিতে যৌন সম্পর্ক হলে প্রতিশ্রুতি মতো পুরুষ বিয়ে করতে ব্যর্থ হলে পরবর্তীকে একে ধর্ষণ বলে গণ্য করা যাবে না। সোমবার এ কথা বলেছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।

টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রধান বিচারপতি এস এ বোবদে-সহ অন্য দুই বিচারকের গঠিত বেঞ্চ থেকে এ মন্তব্য আসে।

সেখানে বলা হয়, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ভুল। এমনকি কোনো নারীর বিয়ের প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় এবং তা থেকে সরে আসাও। কিন্তু এর মানে নয় যে দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্ক, সম্মতিমূলক যৌন সম্পর্ক ধর্ষণ হবে।

লিভ-ইন সম্পর্কে থাকা দুই কল সেন্টার কর্মীর একটি মামলার সূত্র ধরে এই পর্যবেক্ষণ আসে। যেখান পুরুষ সঙ্গী অন্য নারীকে বিয়ে করলে তার লিভ-ইন পার্টনার ধর্ষণের অভিযোগ আনেন।

আইনজীবী অনিতা বশিষ্ঠনাথ অভিযোগ করেন, দুই বছর একসঙ্গে থাকার সময় পুরুষটি ওই নারীকে বারবার যৌন সম্পর্কে আসতে বাধ্য করেছে। বিচারপতি বোবদে বলেন, সম্পর্ক ভাঙার পর ইদানিং এই অভিযোগ খুব বেশি করে উঠছে। কিন্তু সম্মতিতে যে যৌন সম্পর্ক হয় তা ধর্ষণ বলে পরিগণিত হতে পারে না।

সূত্র : দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা