বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেটফ্লিক্স, অ্যামাজন আর ঘুমে সময় কাটছে তামিমের

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন পর্ব কেমন কাটছে সেই বর্ণনা দিলেন তামিম ইকবাল।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানালেন, দিনের সাড়ে ২৩ ঘণ্টাই রুমে বন্দী থাকতে হচ্ছে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম আর ঘুমিয়ে তার সময় কাটছে বলে জানান বাঁহাতি ওপেনার।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল নিউজিল্যান্ড পৌঁছায় ২৪ ফেব্রুয়ারি। ক্রাইস্টচার্চে পৌঁছেই ঢুকে যেতে হয় ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্বে। যার প্রথম ৭ দিন পুরো ঘরবন্দী থাকতে হচ্ছে সবাইকে।

সোমবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় তামিম বলেন, ‘রুমের মধ্যে আমাদের তো সাড়ে ২৩ ঘণ্টা থাকতে হয়। আধা ঘণ্টা বাইরে যেতে পারি। রুমের মধ্যে সাইক্লিং দিয়েছে, বাংলাদেশ থেকে কিছু উপকরণ দিয়ে দিয়েছিল। ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে পারি।’

নিজের কথা আলাদা করে বলতে গিয়ে তামিম বলেন, ‘আমার সময় কাটছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এসব দেখেই। আর ঘুমাই। এ ছাড়া তো আর কিছু করার নেই। কারণ কারো সঙ্গে দেখাও করতে পারবেন না, অন্য কোন রুমেও যেতে পারবেন না।’

প্রথম দুই দিন একেবারেই বন্দী থাকার পর আধ ঘণ্টা করে বাইরে যাওয়ার সুযোগ মিলে। তামিমের ভাষায় সেই অভিজ্ঞতা ‘আজব’।

বলেন, ‘প্রথমবারের মতো যখন বাইরের বাতাসে গেলাম, একটু আজবই লাগছিল। দুই-তিন দিন আমরা রুমের মধ্যে ছিলাম। হঠাৎ করে অ্যালও করা হলো আমরা নিচে যেতে পারব। তখন সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগল। মনে হলো অনেক বছর পর পর দেখছি একেক জনকে।’ তবে এখনো অনেকে আছেন যাদের সাথে দেখা হয়নি বলে জানান তামিম।

২০ ক্রিকেটারসহ মোট ৩৫ সদস্যের বাংলাদেশ দল নিউজিল্যান্ডে গেছে। ২০ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের মিশন।

এ জাতীয় আরও খবর

পরীমনির বিয়ে ঠেকাতে চেয়েছিলেন কে?

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে ছাড়ালেন মেসি

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি

‘চাপের মুখে আমার খেলোয়াড়রা সেরাটা দেয়’, পিছিয়ে থেকেও জয়ের পর স্কালোনি

‘মেসি জাদুকর, সর্বকালের সেরা খেলোয়াড়’

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড, দ্রুত পরিবর্তন জরুরি

জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে হারে শুরু বাংলাদেশের