রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কন্টাক্ট লেন্সের কারণে নায়িকা তাসনিয়ার চোখ ক্ষতিগ্রস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : কন্টাক্ট লেন্স পরে বিপাকে পড়েছেন ঢাকাই সিনেমার নায়িকা তানহা তাসনিয়া। কক্সবাজার সমুদ্র সৈকতে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করতে গিয়ে কন্টাক্ট লেন্স নিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন চিত্রনায়িকা তানহা। জানা যায়, কড়া রোদের তাপে কন্টাক্ট লেন্স গলে গিয়ে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে সব কাজ বন্ধ রেখে বাসায় বিশ্রাম নিচ্ছেন। চিকিৎসক পরামর্শ দিয়েছেন, কয়েক সপ্তাহ বিশ্রামের পর স্বাভাবিক হবে চোখের দৃষ্টি।

তানহা বলেন, ’২৫ ফেব্রুয়ারি, গত বৃহস্পতিবার কক্সবাজারে দুর্ঘটনাটি ঘটে। সেদিন রোদের মধ্যে ফটোশুট করছিলাম। রোদ ও লাইটের তীব্র তাপে আমার চোখের কন্টাক্ট লেন্স গলে যায়। সঙ্গে সঙ্গে আমি লেন্স খুলে ফেললেও চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। আতঙ্কে শুটিং থেকে ওইদিনই প্লেনে ঢাকায় এসে চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক চোখে ব্যান্ডেজ করে মেডিসিন দিয়ে বিশ্রামে থাকতে বলেন। বাম চোখে বেশি ক্ষতি হয়েছে। এই ক’দিনে আগের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে।’

তানহা তাসনিয়া সম্প্রতি চিত্রনায়ক ইমনের বিপরীতে ‘বিয়ে আমি করবো না’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। শিগগিরই একই নায়কের সঙ্গে নাম ঠিক না হওয়া আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এছাড়া তার অভিনীত ও কাজল আরিফিন অমি পরিচালিত ‘আইসিইউ’ নাটকটি প্রচারের অপেক্ষায়।