শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৪ থেকে এপ্রিল থেকে

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’- স্লোগানে আগামী ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত জাটকা সপ্তাহ উদযাপন করবে সরকার। ইলিশ সম্পদ উন্নয়নে দেশের জাটকা সম্পৃক্ত জেলাগুলোতে এ কর্মসূচি পালন করা হবে।

সোমবার রাজধানীর মৎস্য ভবনে অধিদপ্তরের সভাকক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ বলেন, গতবছর মা ইলিশ সংরক্ষণে সফল অভিযানের ফলে ৩৭ হাজার ৮০০ কোটি ইলিশের পোনা যুক্ত হয়েছে। ইলিশ উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণেও আমাদের সাফল্য নিয়ে আসতে হবে। সবার সম্মিলিত উদ্যোগে আগামীতে ইলিশের উৎপাদন ৬ লাখ মেট্রিক টন হবে।

সভায় জানানো হয়, আগামী ৫ এপ্রিল পটুয়াখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হবে। উদ্বোধন শেষে বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হবে। ওইদিন সংবাদ সম্মেলন ও জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ হবে। এছাড়া জাটকা সংরক্ষণবিষয়ক ভিডিওচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন, বেতার-টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান, ইলিশবিষয়ক কর্মশালা, সভা-সেমিনার, ঢাকা মহানগরের বিভিন্ন মৎস্য আড়ৎ, বাজার ও অবতরণ কেন্দ্রে বিশেষ অভিযান পরিচালনার ব্যাপারে সভায় সিন্ধান্ত হয়। জাটকা সংরক্ষণ কার্যক্রম সমন্বয়ের জন্য মৎস্য অধিদপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হবে।

সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, যুগ্মসচিব সুবোধ চন্দ্র ঢালীসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ