শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে বাঁচাতে দলকে শক্তিশালী করতে হবে : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে থাকেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার যখন দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী একটি মহল সরকার হটানোর ষড়যন্ত্র করছে। সে সময় ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে দলকে আরো শক্তিশালী করতে হবে।

ওবায়দুল কদের বলেন, বিএনপি পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে। তারা আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা শুরু করেছে। যেকোনো নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দিতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপির ইউপি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে তারা তাদের নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। দুর্নীতি ও সংঘাত ছাড়া বিএনপি জনগণকে কিছুই দিতে পারেনি। যে কারণে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা