,

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির ৩ বছর কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ঘুষ ও দুর্নীতির অভিযোগে সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। এরমাধ্যমে প্রথমবারের মতো সাজা পেলেন কোনো ফরাসি প্রেসিডেন্ট।

ঘুষ ও দুর্নীতির অভিযোগে সোমবার নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

আন্তর্জাতিক গণমাধ্যম গুলো জানিয়েছে, রায়ে দুই বছরের সাজা স্থগিত করা হয়েছে। কারাগারে না গিয়ে সাবেক প্রেসিডেন্ট বাড়িতে থেকেই দণ্ড ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে শরীরে একটি ইলেক্ট্রিক ট্যাগ পরতে হবে তাকে।
২০০৭ সালের নির্বাচনী প্রচারের জন্যই লিবিয়া থেকে অর্থ সাহায্য নেয়ার অভিযোগ উঠে সারকোজির বিরুদ্ধে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যাজিস্ট্রেট গিলবার্ট আজিবার্ট এবং সারকোজির সাবেক আইনজীবী থিয়েরি হারজগকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিপক্ষের তিনজনই আপিল করবেন বলে জানা গেছে।

তবে সাবেক এ ফরাসি প্রেসিডেন্ট বরাবরই তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে এসেছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা