,

খেলা পাকিস্তানে, আর টাকা ওড়ে সিলেটে!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের আইপিএলে অংশগ্রহণকারী দলগুলোর খেলা নিয়ে এতদিন সিলেটে ‘জুয়া খেলা’ হলেও এবার পাকিস্তানের সুপার লিগের ম্যাচগুলো নিয়ে সিলেটে প্রতিদিন বসে বড় বড় জুয়ার আসর।

এমন আসর থেকে ১৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, রবিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার আমিন মিয়ার কলোনিতে নেক্সার মিয়ার দোকানে টেলিভিশনে চলা পাকিস্তান সুপার লিগের করাচি কিংস বনাম লাহোর কালান্দার্সের টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ ঘিরে জুয়া খেলায় মত্ত ছিলেন ১৫ জুয়াড়ি। খবর পেয়ে রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন রুবেল আহমদ (২৬), সোহাগ শেখ (৩৯), মো. আলমঙ্গীর (৩৫), রফিক আহমদ (২৭), মো. আবুল হাসান (২৪), মো. ইমাম হোসেন (২০), রিপন মালাকার (২৯), জামাল মিয়া (৩০), কবির আহমদ (৩০), জগলু আহমদ জুয়েল (৩২), রুবেল আহমদ (২৪), শাহজাহান মিয়া (২৮), মিসবাউর রহমান (৩০), আলমঙ্গীর আহমদ (২০) ও লিমন আহমদ (২৬)।

অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমার থানার এসআই স্নেহাশীষ পৈত্য, এএসআই মো. মোখলেছুর রহমান, এএসআই মো. শামীম, এএসআই আপন মিয়া, কনস্টেবল আবুল কালাম, নাহিদ, জিয়া ও শফিক মিয়া।

পুলিশ জানায়, নেক্সার মিয়ার দোকানে পাকিস্তান সুপার লিগের বিভিন্ন ম্যাচ ঘিরে বড় বড় জুয়ার আসর বসে। এসব জুয়ার আসরে ম্যাচ চলাকালীন টাকার বিনিময়ে খেলার ফলাফল ও বলপ্রতি ছয়-চার এবং উইকেট পতনের আগাম ঘোষণা দিয়ে ন্যূনতম ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাজি ধরা হয়, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা