,

দুই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একসাথে জানাজা

news-image

সিলেট সংবাদদাতা : সিলেটের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান কটই মিয়ার মৃত্যুর দুই ঘণ্টার ব্যবধানে শোকে মারা গেছেন তার স্ত্রী সুনারুন বেগম। তাদের জানাজাও হয়েছে একসাথে।

উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রামে স্বামী-স্ত্রীর এই মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রবিবার রাতে উভয় লাশের একসাথে জানাজার পর লাশ দাফন করা হয়।

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান কটাই মিয়ার বয়স হয়েছিল ৬৫ বছর। আর তার স্ত্রীর হয়েছিল ৫৯ বছর। তারা এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রাম গ্রামের মধ্যম মহল্লার মৃত তফজ্জুল আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান কটই মিয়া মারা যান রবিবার দুপুরে। তিনি মারা যাওয়ার পর শোকে দুই ঘণ্টা পর মারা যান তার স্ত্রী সোনারুন বেগম।

রবিবার রাতে বাণীগ্রাম শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্থানীয় গোরস্তানে। তখন একসঙ্গে স্ত্রীর জানাজার পর উভয় লাশ স্থানীয় গোরস্তানে দাফন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা