,

২৪ শর্তে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

news-image

নিউজ ডেস্ক : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপিকে ২৪ শর্তে গুলশানের ইনডোরে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান এতথ্য জানান।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে কমিশনারের কাছে আবেদন করা হয়। এরপরই আবেদন যাচাই-বাছাই শেষে ২৪ শর্তে তাদের এ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে গুলশানের লেকশোর হোটেল ইনডোরে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। তারই অংশ হিসেবে ইনডোরের বাইরে কোন মাইক ব্যবহার করা যাবে না, আজান ও নামাজের সময় সমাবেশের বন্ধ রাখতে হবে। রাস্তায় লোকজন জড়ো কিংবা যান চলাচলে অসুবিধা হয় এরকম পরিস্থিতি তৈরি করা যাবে না, সমাবেশ কোনো ধরনের অস্ত্র বহন থেকে বিরত থাকতে হবে, বাইরের কোনো খোলা জায়গা কিংবা মাঠে-ময়দানে এ সমাবেশ করতে পারবে না। একইসঙ্গে অপ্রীতিকর ঘটনার উদ্ভব হলে তার দায় দলটিকে বহন করতে হবে। শর্ত মানা না হলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে গত বুধবার সমাবেশের অনুমতি দিতে পুলিশ প্রধান ড. বেনজির আহমেদের সঙ্গে বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী