,

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনে জামানত হারালেন ৩ মেয়র প্রার্থী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনী বিধি মোতাবেক প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানাত বাজেয়াপ্ত করছে নির্বাচন কমিশন।রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাত জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। জামানত বাজেয়াপ্ত হওয়া মেয়র প্রার্থীরা হলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মালেক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কারীম।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবির ২৮ হাজার ৫৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. জহিরুল হক পেয়েছেন ৮ হাজার ১৩২ ভোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম পেয়েছেন ৩৮৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল মালেক পেয়েছেন ৯৭২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়া ১৮ হাজার ৩৬১ ভোট ও আব্দুল কারীম পেয়েছেন ১ হাজার ৪৪৮ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ভোট দিয়েছেন ৫৭ হাজার ৭৯৮ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৫৭ হাজার ৮৫৪। আর বাতিলকৃত ভোটের সংখ্যা ১৪৪। প্রদত্ত ভোটের হিসেবে আট ভাগের এক ভাগ ভোট সাত হাজারের কিছু বেশি। কিন্তু মেয়র পদের ছয় প্রার্থীর মধ্যে আব্দুল কারীম, আব্দুল মালেক ও মো. নজরুল ইসলাম সেই ভোট পাননি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাত জাহান জানান, কোনো প্রার্থী যদি প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পান- তাহলেই নির্বাচন কমিশনের কাছে তার দেওয়া জামানত বাজেয়াপ্ত করা হয়। এক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়া প্রার্থীদের জামানতও বাজেয়াপ্ত হবে।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান