এশিয়া কাপ ফের পেছাতে পারে

news-image

স্পোর্টস ডেস্ক : আবারো পিছিয়ে যেতে পারে এশিয়া কাপের আসর। গত বছরের সেপ্টেম্বরে ক্রিকেটের মহাদেশিয় এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত হয়। কথা ছিল এ বছর জুনে হবে আসরটি। কিন্তু জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর তাতেই বেঁধেছে বিপত্তি।

ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে পিছিয়ে দেওয়া হবে এশিয়া কাপ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি রবিবার এ কথা জানিয়েছেন।

ভারতকে ছাড়া এশিয়া কাপ আয়োজনের কোনো ভাবনা নেই আয়োজকদের। মানি বলেন, ‘গত বছর হওয়ার কথা ছিল এশিয়া কাপ, কিন্তু সেটা এই বছরে পিছিয়ে আনা হয়েছে। এখন মনে হচ্ছে, এই বছরও এশিয়া কাপ হবে না। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জুনে। শ্রীলঙ্কা বলেছিল, তারা জুনে টুর্নামেন্টটি আয়োজনের চেষ্টা করবে।’

এরই মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের। তাদের সঙ্গী হওয়ার লড়াইয়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে ইংল্যান্ডর বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ টেস্টে হার এড়ালেই প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে খেলবে ভারত।

আর ইংল্যান্ড জিতলে ১৮ জুন লর্ডসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

পিসিবি সিইও ওয়াসিম খান বলছেন, ‘ভারত কার্যত ফাইনালে উঠেই গেছে। তাই এশিয়া কাপ না হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আমরা এখন ভারত-ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি।’

মানি বলেন, ‘আমাদের মনে হয় না, এবার এশিয়া কাপ হবে। মনে হয়, টুর্নামেন্টটিকে ২০২৩ সালে পিছিয়ে দিতে হবে।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ