,

নিউইয়র্কে রানা প্লাজা ধসের বর্ষপূর্তিতে বিক্ষোভ

news-image

9f981b0ce3c7d316ea18343ef56a8e6c-rana-plaza--at-nyআন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে রানা প্লাজা ট্র্যাজেডির দ্বিতীয় বর্ষপূর্তিতে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে বিক্ষোভ-সমাবেশ ও র‍্যালি হয়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন শ্রমিক সংগঠন নগরের ম্যানহাটনে এই বিক্ষোভ সমাবেশ ও র‌্যালির আয়োজন করে।

রানা প্লাজায় থাকা তৈরি পোশাকের কারখানাগুলোর ক্রেতা গ্যাপ, ওয়ালমার্ট, জারা, জেসিপেনি, ম্যাঙ্গোর মতো বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর স্থাপনার সামনে বিক্ষোভ করা হয়।

প্রতিবাদী শোভাযাত্রা থেকে রানা প্লাজা ধসে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে এসব প্রতিষ্ঠানের প্রতি দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। এতে রানা প্লাজার শ্রমিকদের দাবি আদায়ে জনমত গড়ে তোলা, অস্বাস্থ্যকর কর্মপরিবেশের উন্নয়ন, ন্যূনতম মজুরি বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান সংবলিত বিভিন্ন বক্তব্য লেখা ছিল। 

নিউইয়র্ক নগরে গ্যাপ, ওয়ালমার্ট, জারা, জেসিপেনি বা ম্যাঙ্গোর মতো খ্যাতনামা সব পোশাক কোম্পানির ঝলমলে আউটলেট আছে। কিন্তু ক্রেতাদের অনেকেই জানে না ঠিক দুবছর আগে বাংলাদেশে রানা প্লাজা নামের যে ভবনটি ধসে পড়ে, সেখানেই তৈরি হতো বিখ্যাত এসব ব্র্যান্ডের পোশাক।

মর্মান্তিক ওই দুর্ঘটনায় এক হাজারেরও বেশি শ্রমিক নিহত হন। আহত হন হাজারো শ্রমিক। আজও অনেকের খোঁজ মেলেনি। ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দেওয়া হলেও খুব অল্পই তার বাস্তবায়ন হয়েছে।

নিউইয়র্কে গতকালের কর্মসূচিতে আমেরিকার বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোকে নেতৃত্ব দিতে দেখা গেছে। এই কর্মসূচিতে দু-একটি ছাড়া তেমন কোনো বাংলাদেশি সংগঠনের অংশগ্রহণ চোখে পড়েনি।

কর্মসূচিতে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠনগুলোর নেতা-কর্মীদের কণ্ঠে ছিল পোশাক শ্রমিকদের শোষণের প্রতিবাদ। পশ্চিমা ক্রেতাদের সচেতনতা বাড়াতে এ ধরনের বিক্ষোভ-সমাবেশ কার্যকর বলে মনে করেন সংশ্লিষ্ট শ্রমিক সংগঠকেরা। তাঁরা বলছেন, বাংলাদেশ থেকে পোশাক আমদানি করে যেসব প্রতিষ্ঠান মুনাফা করছে, তাদের ওপর চাপ সৃষ্টির জন্য নিউইয়র্কে এই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ