শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে টিকাগ্রহীতা ৩১ লাখ ছাড়াল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের গণটিকাদান কর্মসূচির ১৮তম দিনে রোববার সারাদেশে আরও ১ লাখ ২৫ হাজার ৭৫২ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৭৫ হাজার ১৫৫ জন এবং নারী ৫০ হাজার ৫৯৭ জন।

সব মিলিয়ে এ পর্যন্ত টিকা নিলেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। তাদের মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ জন এবং নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন।

এদিকে টিকা পেতে আগ্রহ প্রকাশ করে রোববার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৪৫ হাজার ৯৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ হাজার ৭৩৩ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৮৭৯ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৫৭ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৪৫৬ জন, বরিশাল বিভাগে ৫ হাজার ৩২১ জন এবং সিলেট বিভাগে ৫ হাজার ৩২ জন।

টিকাগ্রহণে শীর্ষে থাকা ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৩৯ জন। এছাড়া, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬ লাখ ৮১ হাজার ৮০৩ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুর বিভাগে ২ লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনা বিভাগে ৩ লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশাল বিভাগে এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৯২ হাজার ৯১ জন করোনার টিকা নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা