,

উত্তর-পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

news-image

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গালের কালিহাতী উপজেলায় মসিন্দা এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে করে রোববার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দেড় ঘণ্টা ওই লাইন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকে।

ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামতকাজ চলমান থাকলে ওই স্থান দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।

টাঙ্গাইলের সহকারী স্টেশন মাস্টার মো. শাহীন মিয়া জানান, কালিহাতীর মসিন্দা এলাকায় রেললাইনে ৬ ইঞ্চি ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ওই স্থান দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।

মসিন্দা রেলক্রসিংয়ের গেটম্যান রুবেল রানা জানান, সকাল ৬টায় ডিউটিতে আসার পর তিনি বিষয়টি দেখতে পান এবং পরে তা কর্তৃপক্ষকে অবগত করেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের