ইয়াশ-দীঘির ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’

news-image

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো জুটি বাঁধছেন ইয়াশ রোহান ও দীঘি। এ জুটির মাধ্যমে পর্দায় দেখা যাবে নতুন রসায়ন। ইয়াশ-দীঘির জুটিকে দেখা যাবে নতুন একটি ওয়েব ফিল্মে, নাম ‘শেষ চিঠি’। পরিচালনা করতে যাচ্ছেন সুমন ধর।

গেল সপ্তাহে ইয়াশ-দীঘিকে ওয়েব ফিল্মটির জন্য চুক্তিবদ্ধ করিয়েছেন পরিচালক৷ যেখানে আরও এক চরিত্রে অভিনয় করবেন সাবেরী আলম। পরিচালক জানান, ২ মার্চ থেকে ‘শেষ চিঠি’র শুটিং শুরু হচ্ছে।থম সিনেমা ‘স্বপ্নজাল’ দিয়ে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান। এরপর ভিন্ন-ভিন্ন চরিত্র ও গল্পের একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি।

‘শেষ চিঠি’ ওয়েব ফিল্ম প্রসঙ্গে ইয়াশ বলেন, সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। দীঘির সাথে পরিচয় না থাকলেও তার অনেক নাম শুনেছি। এবার একসাথে কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আশা করছি কাজটি ভালো হবে।

শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দীঘি এখন সিনেমার নায়িকা। বঙ্গবন্ধুর বায়োপিকে রেণু চরিত্রে তিনি অভিনয় করছেন। দীঘি বললেন, সুন্দর সুন্দর কাজের জন্য আমি প্রস্তুত। তারই একটি প্রয়াস শেষ চিঠি। ইয়াশ ভাইয়ের সাথে কাজটি দর্শক গ্রহণ করবে বিশ্বাস করি।

যেকোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে শেষ চিঠি মুক্তি পাবে বলে জানালেন পরিচালক সুমন ধর৷ তিনি বলেন, এটি প্রেম ও পারিবারিক গল্পকে উপজীব্য করে নির্মিত হবে। তাছাড়া ইয়াশ-দীঘি দুজনই অভিনয় সমৃদ্ধ পরিবারের সন্তান। তাদের দুজনের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস শেষ চিঠি দর্শকদের উপভোগ করার মতো ওয়েব ফিল্ম হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী