শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল জনসনের টিকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ‘জনসন অ্যান্ড জনসন’ কোম্পানির তৈরি এক ডোজের করোনার টিকার অনুমোদন দিয়েছে।যুক্তরাষ্ট্রের পুরোনো বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের বেলজিয়াম ভিত্তিক প্রতিষ্ঠান জ্যানসেন এই টিকা তৈরি করেছে। এর ট্রায়ালে করোনায় আক্রান্তদের ৮৫ শতাংশ কার্যকারিতা মিলেছে।

টিকা নেওয়ার পর ২৮ দিনে কারও মৃত্যু হয়নি, এমনকি কাউকে হাসপাতালেও ভর্তি হতে হয়নি। জনসনের টিকার প্রাথমিক থেকে মাঝারি পর্যায়ের রোগীসহ গড় হিসাব করা হলে ৬৬ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে কিছুটা কম কার্যকারিতা মিলেছে। এসব দেশের করোনার ভ্যারিয়েন্টগুলোতে এই টিকা তুলনামূলক কম কার্যকর বোঝা গেছে। গুরুতর অসুস্থদের ‘তুলনামূলক বেশি’ কার্যকারিতা মিলেছে।

জনসনের টিকাটি এক ডোজের তাই এর রক্ষণাবেক্ষণ ব্যয় কম হওয়ায় টিকাদান কর্মসূচি আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। ফাইজার-বায়োএনটেক বা মডার্নার টিকার মতো এটি ব্যাপকভাবে হিমায়িত ফ্রিজেও রাখা লাগবে না সাধারণ রেফ্রিজারেটরেই রাখা যাবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এটা অগ্রগতির খবর। আমাদের লড়াইয়ের অনেক পথ বাকি। তবুও আজকের খবরটি আমরা উদযাপন করব। সব আমেরিকানের প্রতি আমার আহ্বান—হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক পরা চালিয়ে যেতে হবে।’

প্রসঙ্গত, ফাইজার-বায়োএনটেক ও মডার্নার পর তৃতীয় কোম্পানি হিসেবে অনুমোদিত টিকা পেতে যাচ্ছেন মার্কিনিরা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা