,

ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে মুশতাক মারা যাননি : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করা মুশতাক আহমেদ ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে মারা যাননি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার একটি সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকার পর্যালোচনা করবে বলেও জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘ইতোমধ্যে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগির এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আমরা এটি পর্যালোচনা করব।’

এই আইনের মামলায় গ্রেপ্তার মুশতাক আহমেদ বৃহস্পতিবার রাতে কারাগারে অসুস্থ হওয়ার পর মারা যান। তার মৃত্যুতে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমালোচনার ঝড় বইছে দেশজুড়ে।

আইনমন্ত্রী আনিসুল হক আইনটি বাতিলের পক্ষপাতী নন জানিয়ে বলেন, সাইবার অপরাধ দমন করতে এ আইনটি করা হয়েছিল। এখন যে হারে এ ধরনের অপরাধ বেড়েছে তাতে অনেকে এর শিকার হচ্ছে। অপরাধের ধরণ বিবেচনা করলে আইনের মাধ্যমেই এগুলো নিয়ন্ত্রণ করতে হয়।

আইনমন্ত্রী বলেন, তিনি (মুশতাক আহমেদ) কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। এটি খুবই দুঃখজনক এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে, তিনি কিন্তু এই আইনের কারণে মারা যাননি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে চেষ্টাই করা হবে।

আনিসুল হক বলেন, সব আইনেরই কিছু না কিছু অপব্যবহার হয়। প্রতিনিয়িতই মানুষ সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। সুরক্ষা দিতে হয় আইনের মাধ্যমে। আবার কেউ যেন হয়রানি ও হেনস্থার শিকার না হন সেটি বিবেচনায় নিয়েই আমরা ডিজিটাল নিরাপত্তা আইনটি পর্যালোচনার চিন্তা ভাবনা করছি। শিগগির এ বিষয়ে অগ্রগতি জানানো হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা