বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫১ রানেই গুটিয়ে গেল আইরিশরা

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম অনানুষ্ঠানিক টেস্টে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে খেলতে নেমেছে সফরকারি আয়ারল্যান্ড উলভস। চারদিনের টেস্টের প্রথম দিনই স্বাগতিক দলের ঘূর্ণির মুখে পড়েছে তারা।

বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম একাই নিয়েছেন ৫ উইকেট। ৬৭ ওভার ব্যাট করে ১৫১ রানে গুটিয়ে গেছে আইরিশরা। সফরকারি দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহটি ছিল কুর্তিস ক্যাম্ফারের। ৯২ বলে ৪ বাউন্ডারিতে ৩৮ রান করেন তিনি।

টস জিতে ব্যাট করতে নেমে ধীর সূচনা করেছিল আয়ারল্যান্ড উলভস। প্রথম উইকেট হারানোর আগে ১৫ ওভারে মাত্র ৩৪ রান তুলে তারা। জেমস ম্যাককলাম (১৯) আর জেরেমি ললর (১৩) উদ্বোধনী জুটিটি ভাঙার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অতিথিরা।

৬২ রানে ৪ উইকেট হারানোর পর লরকান টাকারকে নিয়ে ৪৯ রানের একটি জুটি গড়েছিলেন ক্যাম্ফার। ওই পর্যন্তই। টাকার ২০ রানে সাজঘরের পথ ধরেন। এরপর তানভীরের ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।

২৩ ওভারে ৫৫ রান খরচায় ৫টি উইকেট নেন তানভীর। দুটি করে উইকেট শিকার এবাদত হোসেন আর সাইফ হাসানের। একটি উইকেট পান খালিদ আহমেদ।

জবাব দিতে নেমে সাইফ হাসানের সঙ্গে উদ্বোধনী জুটিতে দারুণ ব্যাটিং করছিলেন তানজিদ হাসান তামিম। ৫০ রানের জুটিতে তারই অবদান ৪১ রান। মারকুটে ইনিংসে ৩৯ বল মোকাবেলায় ৮টি বাউন্ডারিতে ৪১ রান রান করা যুব বিশ্বকাপজয়ী এই ওপেনার দিনের শেষভাবে এসে আউট হন হ্যারি টেক্টরের বলে।

তবে বাকি সময়টায় দলকে আর কোনো বিপদে পড়তে দেননি সাইফ-মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ ইমার্জিং দল প্রথম দিন শেষ করেছে ১ উইকেটে ৮১ রানে। পিছিয়ে আছে ৭০ রানে। সাইফ ২২ আর জয় ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।

এ জাতীয় আরও খবর

পরীমনির বিয়ে ঠেকাতে চেয়েছিলেন কে?

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে ছাড়ালেন মেসি

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি

‘চাপের মুখে আমার খেলোয়াড়রা সেরাটা দেয়’, পিছিয়ে থেকেও জয়ের পর স্কালোনি

‘মেসি জাদুকর, সর্বকালের সেরা খেলোয়াড়’

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড, দ্রুত পরিবর্তন জরুরি

জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে হারে শুরু বাংলাদেশের