শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মের দিনই নবজাতকের নিবন্ধন করান ইউপি চেয়ারম্যান

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু জন্ম নিবন্ধনের ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তার ইউনিয়নে নবজাতকের জন্মের দিনই তার নিবন্ধন কাজ সম্পন্ন করা হয়।

শুক্রবার সকালে কুমারগাতি গ্রামের মো. রাকিব হাসান শান্ত দম্পত্তির ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। বাবা মা তার নাম দেন সাদমান হাসান রাফি। শিশুর জন্ম গ্রহণের খবর শুনে মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু হাজির হন নবজাতকের বাড়িতে। পরে তিনি ওই নবজাতকের জন্ম নিবন্ধের কাজ সম্পন্ন করেন তিনি নিজেই।

এ ছাড়া নবজাতকের মা-বাবাকে ফুল- কাপড়-চোপড় ও নবজাতককে তোয়ালে দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান কিনু, আছিয়া আক্তার কাকলীসহ পরিষদের সদস্য ছাড়াও এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ।

এ বিষয়ে চেয়ারম্যান নাজমুল হক বাবু বলেন, তার ইউনিয়নে যে কোন নবজাতক জন্ম গ্রহণ করলেই সেই দিনই জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন করা হবে এ ছাড়া শিশু এবং শিশুর পরিবারকে উপহার দিয়ে উৎসাহিত করা হবে। এই পদ্ধতি চালু থাকলে মানুষের মধ্যে জন্ম নিবন্ধনের আগ্রহ বাড়বে পাশাপাশি নিবন্ধের ঝামেলাও থাকবেনা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ