,

প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী

news-image

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লক্ষ পুরুষ হৃদয়ের ক্রাশ এই তারকা। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তিনবার বিয়ে ভাঙার জেরে কটাক্ষের মুখেও পড়েছেন অভিনেত্রী।

যদিও ট্রোলারদের পাত্তা দিতে নারাজ শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্স যতই তালাবন্ধ থাকুক না কেন, নিজের মনের কথা বলতে পিছপা হন না শ্রাবন্তী।

এবার অভিনেত্রী ফাঁস করলেন নিজের ক্রাশের কথা। জানেন কী কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, মানে চিরকালই হাবুডুবু খেয়ে এসেছেন শ্রাবন্তী? অভিনেতা শাহিদ কাপুরই নাকি শ্রাবন্তীর চিরন্তন ক্রাশ। শাহিদের জন্মদিনে এমনটাই জানিয়েছেন শ্রাবন্তী।

এদিন টুইটারে শ্রাবন্তী শাহিদের একটি ছবি পোস্ট করে লেখেন, শুভ জন্মদিন আমার চিরন্তন ক্রাশ শাহিদ কাপুর, অনেক ভালোবাসা। শ্রাবন্তীর এই প্রেমেমাখা বার্তার জবাব দিতেও ভোলেননি শাহিদ।

তিনি শ্রাবন্তীর পোস্টের কমেন্ট বক্সে লেখেন, ধন্যবাদ, সঙ্গে দুটো হার্টের ইমোজি জুড়ে দিয়েছেন শাহিদ। বাস্তব জীবনে এখন শাহিদের সঙ্গে দেখা করে উঠা হয়নি শ্রাবন্তীর। নায়িকার হাতে শিগগিরই সেই সুযোগ আসবে এমনটাই আশা করছেন শ্রাবন্তীর ভক্তরা।

আপতত অভিনেত্রী ব্যস্ত একটি ওয়েব সিরিজ নিয়ে। এতে সোহমের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবন্তী। এছাড়াও উত্তম কুমারের আসন্ন বায়োপিকে গৌরী দেবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের