,

চিত্রনায়িকা বুবলীকে হত্যাচেষ্টা!

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এমনটাই অভিযোগ করেছেন এই চিত্রনায়িকা। আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসের মাধ্যমে এমনটা জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে বুবলী লিখেন, ‘সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়। অনেক সময় পরিকল্পিতও হয় তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি আমরা যা দেখি বা যা শুনি তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্য রকম সংবাদও হতে পারত। হয়তো আল্লাহর রহমত, মা বাবা ভাই বোনদের দোয়া আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি।’

বর্তমানে ‘চোখ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বুবলী। সারাদিন কাজ শেষে বাসায় ফেরার পথে এমনটা ঘটে জানিয়ে বুবলী লিখেন, ‘গত চার-পাঁচদিন আমি চোখ নামে একটি সিনেমার শুটিং করছিলাম। যথারীতি শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত রাস্তা থেকে কোনো হর্ন না বাজিয়ে, সিগনাল না দিয়ে আমার গাড়ির সামনে প্রচণ্ড বেগে তেড়ে এসেছে একটি প্রাইভেটকার। যার গ্লাস ছিল ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো এবং কোনো নাম্বার প্লেট ছিল না।’

বুবলী আরো লিখেন, ‘আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারত। আর আমি নিজেও ড্রাইভিং জানি তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত তা বোঝার ক্ষমতা নিশ্চয় একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমারও আছে।’

এমন ঘটনা কয়েকদিন ধরেই হচ্ছিল। সেটি বুঝতেও পেরেছিলেন বুবলী। এই প্রসঙ্গে তিনি লেখেন, ‘প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম হয়তো বিপরীত দিক থেকে গাড়ি এতো জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তো সেটি আর বুঝতে বাকি থাকে না যে এটি উদ্দেশ্যমূলকভাবেই করানো হচ্ছে।’

এমন ঘটনা আবারও ঘটলে আইনি ব্যবস্থা নেবেন বুবলী। সেটিও জানিয়ে দেন পোস্টে। তিনি লিখেন, ‘অনেক দিন ধরেই আমি নানান ভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি। কিন্তু যারাই এসব অপরাধের সাথে জড়িত থাকবেন তারাও নিশ্চয় বার বার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখবেন কেউই আইনের উর্ধ্বে নন। আর আল্লাহ তো একজন আছেন যিনি সবই দেখেন। শিগগিরই আমি ব্যবস্থা নিব এ ব্যাপারে । দোয়া করবেন আমার জন্য।’

প্রসঙ্গত, বর্তমানে নিরবের বিপরীতে ‘চোখ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত বুবলী। এই কাজ শেষ হলেই শাকিব খানের সঙ্গে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা শুরু করবেন। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা