,

টি-টোয়েন্টিতেও হেরে যা বললেন পাক অধিনায়ক

news-image

Shahid-Afridi-স্পোর্টস ডেস্ক : একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তান লজ্জাজনকভাবে হেরে গেল বাংলার টাইগারদের কাছে। তবে টি-টোয়েন্টিতে জিতততে বড় আশা নিয়েই বাংলাদেশে এসেছিলেন পাক অধিনায়ক শহিদ আফ্রিদি। ঢাকাতে এসে পাকিস্তানের ওয়ানডে দলকে বাংলাওয়াশ হতে দেখেছিলেন। এবার একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পাকিস্তান বাংলাওয়াশ হলো আফ্রিদির নেতৃত্বে। বলার অপেক্ষা রাখে না, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক এখন ‘আহত’।

ম্যাচ শেষে তাই হারের ক্ষত নিয়ে আফ্রিদি উপস্থিত হলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। বলার মতো কোনো ভাষাই হয়তো খুঁজে পাচ্ছিলেন না পাকিস্তানি দলপতি। তার পরও আনুষ্ঠানিকতা মেনে দু-একটি কথা বলতে হয় তাকে। যা বললেন, তাতে বাংলাদেশের প্রতি কুর্নিশেরই ইঙ্গিত থাকল।

 

হারের পর পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি বললেন, ‘প্রথমে আমি বাংলাদেশকে অভিনন্দন জানাব। তারা একটি ভালো সময় পার করছে। বিশেষ করে, দেশের মাটিতে বাংলাদেশ বেশ ভয়ংকর। আমাদের দলটা বেশ তরুণ। তাদের আরো সময় দিতে হবে। মিসবাহ ও ইউনুস টেস্ট দলে রয়েছে। আশা করি, টেস্টে সিরিজে আমরা ভালো করতে পারব।’

উল্লেখ্য- পাকিস্তানের বিরুদ্ধে এর আগে সাত টি-২০ ম্যাচের প্রত্যেকটিতেই হেরেছিল বাংলাদেশ। তবে অষ্টমবারের প্রচেষ্টায় দেশকে দারুণ এক জয় উপহার দিলেন টাইগাররা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ