,

নেতা বক্তৃতা শোনাচ্ছেন চেয়ারকে!

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে সেখানকার দুই বড় দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি নেতাদের বাকযুদ্ধ। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিজেপির এক সমাবেশের ছবি। এতে দেখা যাচ্ছে, ফাঁকা মাঠে ভাষণ দিচ্ছেন বিজেপি নেতা। তার সামনে সাজানো অসংখ্য চেয়ার পড়ে আছে ফাঁকা। একটি চেয়ারে একমাত্র শ্রোতা ছাতা মাথায় বসে আছেন।

তৃণমূলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে ওই ছবি। ছবিতে দেখা যাচ্ছে, ডায়াসের সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন বিজেপির এক নেতা। মঞ্চে তার পাশে বসে আছেন দলের অন্য নেতারা। তবে যাদের উদ্দেশে তার ভাষণ দেওয়ার কথা সেই দর্শকসারি রীতিমতো শূন্য। দর্শকসারিতে মাত্র একজন লোক ছাতা মাথায় বসে আছেন। বাকি সব চেয়ার ফাঁকা।

মঞ্চে থাকা নেতৃবৃন্দ আর একমাত্র দর্শকের বাইরে অবশ্য আরও একজন আছেন সেখানে। মঞ্চের নিচের দিকে থাকা ওই ব্যক্তি মাইক সার্ভিসের লোক বলে মনে হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত জাহান গেরুয়া শিবিরকে লক্ষ্য করে এ দৃশ্য শেয়ার করেন। ছবির ক্যাপশনে জনপ্রিয় এ অভিনেত্রী লেখেন, ‘ইয়ে বিজেপি ফর বেঙ্গল হ্যায়। ইয়ে উনকি জনসভা হ্যায়। ঔর ইঁহা ইনকি পাওরি হো রহি হ্যায়।’ হিন্দিতে ক্যাপশন লেখার কারণ হলো অধিকাংশ বিজেপিই হিন্দি ভাষার লোক। কিছুদিন আগে পাকিস্তানি মডেল দানানির একটি ভিডিওতে একদম বিদেশি উচ্চারণে পার্টিকে ‘পাওরি’ উচ্চারণ করে বলেছিলেন, ‘এই আমি। এটা আমার গাড়ি। আর এখানে পার্টি চলছে।’ রাতারাতি ভাইরাল সেই ভিডিওতে ইউটিউবার যশরাজ মুখাটে ‘ফান এলিমেন্ট’ যোগ করতেই রমরমিয়ে চলছে ‘পাওরি ভার্সান’।

যুব সম্প্রদায়ের নজর টানতে তাই শাসক দলের হাতিয়ার নয়া ‘পাওরি ভার্সান’। ঠিক যেভাবে বাম দল ২৮ ফেব্রুয়ারির ব্রিগেড মিটিংয়ের প্রচারে দ্বারস্থ হয়েছে ‘টুম্পা সোনা’র।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের