শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের মামলায় কারাগারে এসআই

news-image

অনলাইন ডেস্ক : সম্পদের হিসাব বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পুলিশের এক এসআই’র ছয় বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে সিরাজগঞ্জ সদর থানার চাকরিচ্যুত এসআই আব্দুল জলিলকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় দেন।

দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ধারায় তিন বছর ও ২৭(১) ধারায় তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। তবে দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

দুদকের নোটিসের জবাবে আব্দুল জলিল ২৩ লাখ ৭৩ হাজার ২৩২ টাকার সম্পদের হিসাব দাখিল করেন। তবে দুদক তদন্তে তার অর্জিত সম্পদ পায় ২৭ লাখ ৭০ হাজার ৮৩২ টাকার।

এ ঘটনায় ২০১৭ সালের ৫ নভেম্বর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেন।

২০১৮ সালের ২৮ নভেম্বর জলিলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা