শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল-কলেজ বিষয়ে শনিবার সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এরপর শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) খুলবে, না আবারও ছুটি বাড়ানো হবে; এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ওইদিন বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে সভা অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহামারির প্রকোপ কমে যাওয়ায় কবে থেকে স্কুল-কলেজ খুলবে তা পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের সেই নির্দেশেই শনিবার বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের দ্বায়িত্বশীল সূত্র জানায়, বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব এবং দুই মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

ফেব্রুয়ারি মাসে করোনার প্রকোপ দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে স্কুল-কলেজ খুলতে পর্যালোচনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এর আগে স্কুল-কলেজ খোলা নিয়ে ওই দিনের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ সপ্তাহে না হলে আমরা আগামী রবি-সোমবারের মধ্যে বসে যাবো। বসে বিশেষজ্ঞ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিতে পারবো।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, স্কুল-কলেজ খোলা হলেও তা শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য খোলা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ বছরের মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অন্যদিকে, উচ্চশিক্ষা স্তরে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলো ঈদের পর ২৪ মে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা